Ortho Songbad আর্কাইভ

কক্সবাজারে সাউথ বাংলা ব্যাংকের ৮৮তম শাখা উদ্বোধন

কক্সবাজারে সাউথ বাংলা ব্যাংকের ৮৮তম শাখা উদ্বোধন
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ৮৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) কক্সবাজার মেইন রোডের বাজারঘাটা এলাকায় কোরাল রিফ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হসপিটাল ও মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট ডা. মো. মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার সদর সার্কেল) মো. মিজানুর রহমান, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট কিশোলয় সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সার্ভিস ডিভিশনের হেড মোহাম্মদ শফিউল আজমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধন্যবাদ জ্ঞাপন করেন কক্সবাজার শাখার ব্যবস্থাপক সায়েম উদ্দিন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার