Ortho Songbad আর্কাইভ

আমরা টেকনলজিসের আয় কমেছে

আমরা টেকনলজিসের আয় কমেছে
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনলজিস লিমিটেড।

রোববার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬০ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ৪২ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার