দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩০ জানুয়ারি) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারপ্রতি দর বেড়েছে ৯২ টাকা ০৬ পয়সা বা ৬ দশমিক ২৪ শতাংশ। ফলে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ০১ শতাংশ। আর জেনেক্স ইনফোসিসের ০৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, মনোস্পুল পেপার, বেঙ্গল উইন্ডসো, অগ্নি সিস্টেমস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং মুন্নু এগ্রো।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৩৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১৭০ প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৫টির, বিপরীতে মাত্র ৩২ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন