Ortho Songbad আর্কাইভ

ম্যাকসন স্পিনিংয়ের ইপিএস কমেছে

ম্যাকসন স্পিনিংয়ের ইপিএস কমেছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং লিমিটেড সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির আয় কমেছে।

সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল১ টাকা ০১ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৭৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার