Ortho Songbad আর্কাইভ

১৫ আগস্টে শহীদদের মাগফিরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

১৫ আগস্টে শহীদদের মাগফিরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া মাহফিল
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল, সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সিবিত্র নেতৃবৃন্দসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার