পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল
সরকারের নির্বাহী আদেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। খুচরা ও পাইকারি পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ। আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
গত ১২ জানুয়ারি দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছিল। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
অর্থসংবাদ/এসএম