দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে লাভেলোর
গত ৩১ জিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪৩ পয়সা।
অর্থসংবাদ/এসএম