Ortho Songbad আর্কাইভ

ঢাকা ডাইংয়ের আয় কমেছে

ঢাকা ডাইংয়ের আয় কমেছে
গত ৩১ জিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৪ টাকা ৭১ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার