স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক

স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক
দেশের পুঁজিবাজার দীর্ঘ মন্দাভাবের পর সংশোধনের মধ্য দিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে। ধীরে ধীরে আস্থা ফিরছে বিনিয়োগকারী। আর এই ইতিবাচক ধারা স্থিতিশীল রাখতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. ফজলে কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আশ্বাস দেন।

প্রতিনিধি দলের সদস্য ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বৈঠক শেষ সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএসইর প্রতিনিধি দলে অংশ নেন চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, সালমা নাসরিন, শাকিল রিজভী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।

কাজী সানাউল হক বলেন, বৈঠকে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে ট্রেজারি বন্ডগুলো ডিএসইতে তালিকাভুক্ত রয়েছে, কিন্তু সেগুলো এতদিন লেনদেন হয়নি। অতি দ্রুতই বন্ডগুলোর লেনদেন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে গভর্নর জানিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন