Ortho Songbad আর্কাইভ

এপেক্স ট্যানারির ক্রেডিট রেটিং সম্পন্ন

এপেক্স ট্যানারির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এপেক্স ট্যানারির দীর্ঘ মেয়াদী ‌‌‌‍'এএ-’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

কোম্পানিটির, ৩০জুন,২০২২ সালের নিরীক্ষিত ও একই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার