Ortho Songbad আর্কাইভ

কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে রপ্তানিকারকদের ঋণ দেবে প্রাইম ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে রপ্তানিকারকদের ঋণ দেবে প্রাইম ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল থেকে অর্থ নিয়ে রপ্তানিকারকদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক লিমিটেড।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রাইম ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদের কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম বেগবান করতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার এ তহবিল গঠন করে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার