Ortho Songbad আর্কাইভ

বোনাস বিওতে পাঠিয়েছে দুই কোম্পানি

বোনাস বিওতে পাঠিয়েছে দুই কোম্পানি
সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ ও এইচ.আর টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন,২০২২) বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকানীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে কপারটেক ইন্ডাস্ট্রিজ ৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস। এইচ.আর টেক্সটাইল ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার