Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি
সমাপ্ত হিসাববছরের (৩০জুন, ২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, আমান কটন ফাইবার্স, আমান ফিড এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে সোনারগাঁও টেক্সটাইল ১ শতাংশ, আমান কটন ১০ শতাংশ, আমান ফিড ১০ শতাংশ এবং আল-হাজ্ব টেক্সটাইল ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার