Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ ফেব্রুয়ারি) কোম্পানিটির ১০১ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকার। আর ৪৬ কোটি ২১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে ওরিয়ন ফার্মা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, ওরিয়ন ইনফিউশন এবং জেমিনি সী ফুড।

ডিএসইতে মোট ৩৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার