ব্লকে লেনদেন ৩১ কোটি টাকার

ব্লকে লেনদেন ৩১ কোটি টাকার
আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির সাড়ে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ৭৪ লাখ ৪৯ হাজার ৬৮২টি শেয়ার ৫০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩১ কোটি ৫২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৪ লাখ ৩২ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের।

এছাড়া স্কয়ার ফার্মার ১ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬ লাখ ২ হাজার টাকার সিঙ্গারের ১৫ লাখ ১০ হাজার টাকার, সী পার্লের ৭০ লাখ ৫৬ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৪ লাখ টাকার, প্রাইম ব্যাংকের ১ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৮ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৩ লাখ ৯৯ হাজার টাকার, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৯৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৭ লাখ ৬ হাজার টাকার, আইএফআইসির ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার টাকার, গ্রামীণফোনের ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫ লাখ ৮ হাজার টাকার, ডিবিএইচের ৯ লাখ ৫৮ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৬ লাখ ১২ হাজার টাকার, সিটি ব্যাংকের ৮ লাখ ৩ হাজার টাকার, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ৩৭ লাখ ৬৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৯ লাখ টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ১১ লাখ ৫০ হাজার টাকার এবং একটিভ ফাইনের ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন