Ortho Songbad আর্কাইভ

পাঁচ দিন পর এক পরিবারের সবাইকে জীবিত উদ্ধার

পাঁচ দিন পর এক পরিবারের সবাইকে জীবিত উদ্ধার
তুরস্কের উদ্ধারকারীরা ভূমিকম্পের পাঁচ দিনেরও বেশি সময় পর পাঁচ সদস্যের একটি পরিবারকে উদ্ধার করেছে। এই পরিবারের সবাই জীবিত ছিলেন। ধসে পড়া বাড়ির ভেতরে তারা ১২৯ ঘণ্টা আটকা ছিল। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, গাজিয়ানতেপ প্রদেশের নারদাগ এলাকায় উদ্ধারকারীরা প্রথমে এক মা ও তার কন্যাকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসে। এরপর উদ্ধারকারীরা বাবার কাছে পৌঁছায়। এসময় তিনি আরও এক কন্যা ও ছেলেকে উদ্ধারের আহ্বান জানান।

আশা ফুরিয়ে গেলেও শনিবার (১১ ফেব্রুয়ারি) ১২৯ ঘণ্টা পর অন্তত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও তীব্র শীতের মধ্যে উদ্ধার কাজে ব্যাপক সমস্যা হচ্ছে।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পেরিয়ে গেছে পাঁচদিন। ঘণ্টার হিসাবে ১২৫’র বেশি। তাই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের জীবিত উদ্ধারের আশা প্রায় ফুরিয়েই এসেছে। অথচ এখনো নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের উদ্ধারে আরও সময় দরকার। কিন্তু সময়ের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছেন উদ্ধারকারীরা। আর জিতে যাচ্ছে মৃত্যু।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার