করোনায় ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

করোনায় ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৮২২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮৬৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৮৭ হাজার ৯৫৯।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ১৭৬ টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৯৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী নয়জন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ১৯ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৮০৩ জন (২১ দশমিক ০১ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ৩০ জন। ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং রংপুর বিভাগের পাঁচজন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো