পরিশোধিত মূলধন বৃদ্ধি প্রবাসী কল্যাণ ব্যাংকের

পরিশোধিত মূলধন বৃদ্ধি প্রবাসী কল্যাণ ব্যাংকের
প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ২০১০ সালে বিশেষায়িত ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করে সরকার। কিন্তু আজ পর্যন্ত ব্যাংকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় কোনো ব্যাংকে ‘নস্ট্রো অ্যাকাউন্ট’ খুলতে পারেনি। তাই এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারছেন না প্রবাসীরা। তবে রেসিট্যান্স আনতে কাজ করছে ব্যাংক কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ব্যাংকটির পরিশোধতি মূলধন ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

১৬ আগস্ট এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাহ্তাব জাবিন স্বাক্ষরিত গেজেটে বলা হয়, সরকারের অনুমোদনক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০ এ প্রদত্ত ক্ষমতাবলে প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হলো।

ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হওয়ায় এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনার প্রক্রিয়াটি একধাপ এগিয়ে গেল।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ব্যাংকটির কৌশলগত উদ্দেশ্যগুলোর প্রথমেই রয়েছে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধিতে সহায়তা প্রদান। তারপরও আজ পর্যন্ত প্রবাসীরা এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারছেন না।

প্রবাসী কল্যাণ ব্যাংক দেশের অভ্যন্তরে ৬৩টি শাখার মাধ্যমে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী এক বছরের মধ্যে দেশের সব জেলায় ব্যাংকের শাখা খোলার পরিকল্পনা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি