Ortho Songbad আর্কাইভ

অগ্রণী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

অগ্রণী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড। অগ্রণী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ‘এএ২’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার