Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে নাভানা সিএনজি

দর বৃদ্ধির শীর্ষে নাভানা সিএনজি
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা সিএনজি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারপ্রতি দর বেড়েছে ০১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ০৪ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ। আর ৪ দশমিক ৯০ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড।

মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর, দেশ গার্মেন্টস, মুন্নু এগ্রো, ফাইন ফুড, সিলভা ফার্মা, আলহ্বাজ টেক্সটাইল এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২০ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার