Ortho Songbad আর্কাইভ

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২৮ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২৮ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়া দুইজন কর্মকর্তা ডিপার্টমেন্টাল। বাকিরা বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার