Ortho Songbad আর্কাইভ

দেশবন্ধু পলিমারের ক্রেডিট রেটিং সম্পন্ন

দেশবন্ধু পলিমারের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দেশবন্ধু পলিমারের দীর্ঘমেয়াদি ‘এ’ এবং স্বল্প মেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

কোম্পানিটির, ৩০ জুন,২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার