করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৪০১

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৪০১
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। মারা গেছেন ৩৯ জন। এ সময় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৮ জনের করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। গতকাল মারা যান ৪১ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৮৬১ জন।২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১২ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগেরসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৩টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি নমুনা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো