Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

আগ্রহের শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ ফেব্রুয়ারি) গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফান্ডটি এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছে।

দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ারদর আজ ২ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৯২ শতাংশ।

সোমবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ টেক্সটাইল, ওয়ান ব্যাংক, বাটা সু, ওরিয়ন ফার্মা, আমরা টেকনোলজি এবং এপেক্স ফুটওয়্যার।

মুল সাইট থেকে

পুজিবাজার