Ortho Songbad আর্কাইভ

ইনটেক লিমিটেডের লেনদেন চালু আগামীকাল

ইনটেক লিমিটেডের লেনদেন চালু আগামীকাল
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) শেয়ার লেনদেন চালু পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। গতকাল ২০ ফেব্রুয়ারি, সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল।

আগামীকাল বুধবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার