Ortho Songbad আর্কাইভ

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ওইম্যাক্স

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ওইম্যাক্স
রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পনিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি)। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার