Ortho Songbad আর্কাইভ

ব্লকে ৬৩ কোটি টাকার লেনদেন

ব্লকে ৬৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৮৮ কোটি ৭৫ লাখ ১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৩ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি ১৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্সুরেন্সের ৬ কোটি ২৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল হোটেল, রূপালী লাইফ ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, সালভো কেমিক্যাল, রেনেটা লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সালভো কেমিক্যাল মেট্রো স্পিনিং এবং আইএফআইসি ব্যাংক।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার