৫০০ নারী ফ্রিল্যান্সারকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক ও বিএফডিএস

৫০০ নারী ফ্রিল্যান্সারকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক ও বিএফডিএস
ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) রাজশাহী, যশোর এবং চাঁদপুরে ৫০০ জন নারী ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দিয়েছে। এ নিবিড় প্রশিক্ষণ এই সম্ভাবনাময় খাতে তাদের ক্যারিয়ার গড়ায় সহায়ক হবে।

ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং বিএফডিএস বাংলাদেশের আটটি বিভাগের ১ হাজার ৬০০ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘স্বাবলম্বী তারা’ শিরোনামের পার্টনারশিপ কর্মসূচি হাতে নিয়েছে। এতে প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো ফি দিতে হবে না। এই প্রশিক্ষণের পাশাপাশি, ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সারদের ব্যাংকিং সেবা প্রদান করবে এবং নতুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা সম্পর্কে তাদের অবহিত করবে।

ব্র্যাক ব্যাংকের হেড অব ‘তারা’ অ্যান্ড আগামী মেহরুবা রেজা, ম্যানেজার, ‘তারা’ অ্যান্ড আগামী শুভধানি পাল এবং বিএফডিএসর চেয়ারম্যান ডা. তানজিবা রহমানসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রশিক্ষণ পরিচালনা করেন।



এই সহযোগিতা ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নপূরণ করতে এবং তাদের আর্থিক স্বাবলম্বীতা অর্জনের পথ প্রশস্ত করতে সাহায্য করবে। এই উদ্যোগ সম্ভাবনাময় খাতের প্রতি ব্র্যাক ব্যাংক তারা’র দৃঢ় প্রতিশ্রুতি এবং নারীর ক্ষমতায়নে কাজ করার ক্রমাগত প্রচেষ্টাকে প্রতিফলিত করে। ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সারদের ব্যাংকিং জ্ঞান বাড়াতে এবং আর্থিক স্বাধীনতা ও স্বনির্ভরতা নিশ্চিত করতে ব্যাংকিং সার্ভিসেস প্রদান করবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি