Ortho Songbad আর্কাইভ

মোহাম্মদপুরে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু ১ মার্চ

মোহাম্মদপুরে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু ১ মার্চ
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হচ্ছে আগামী ১লা মার্চ (বুধবার)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সরকারি এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ ও নিউমার্কেট থানার ই-পাসপোর্ট সেবা ১লা মার্চ থেকে ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) পাসপোর্ট অফিস থেকে দেওয়া হবে।

এতে আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিবর্তে নাগরিকদের নতুন এই অফিসে প্রেরণ করা হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার