Ortho Songbad আর্কাইভ

ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৫৭ লাখ ৩০ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বাংলাদেশ সাবমেরিন কেবল ৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আনোয়ার গ্যালভাইজিং, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, মেট্রো স্পিনিং ও সানলাইফ ইন্স্যুরেন্স।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার