Ortho Songbad আর্কাইভ

৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন এডিএন টেলিকমের দুই উদ্যোক্তা

৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন এডিএন টেলিকমের দুই উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির দুই উদ্যোক্তা ২৫ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করবেন। তাদের ঘোষণাকৃত শেয়ারটির বর্তমান বাজার মূল্য ৩০ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আবু ইউসুফ জাকারিয়া তার কাছে থাকা কোম্পানির মোট ১৭ লাখ ০৫ হাজারটি শেয়ারের সবগুলো শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

কোম্পানির আরেক উদ্যোক্তা মোহাম্মদ আলী সরকারের কাছে থাকা কোম্পানির মোট ১৭ লাখ ০৫ হাজারটি শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির দুই উদ্যোক্তা ২৫ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করবেন। যার আর্থিক মূল্যে সোমবার সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ৩০ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টাকা।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে শেয়ার বিক্রি সম্পন্ন করবে এডিএন টেলিকমের দুই উদ্যোক্তা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার