Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির পর্ষদ সভা আজ

দুই কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) অুনষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- আইপিডিসি ফাইন্যান্স এবং ফু ওয়াং ফুড লিমিটেড।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

ফু ওয়াং ফুড লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর,২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার