Ortho Songbad আর্কাইভ

ইউনিলিভারের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

ইউনিলিভারের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ মার্চ, বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি ১ মার্চ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। তবে পরিবর্তন করে আগামী ৯ মার্চ, বিকাল সাড়ে ৪টায় পর্ষদ সভা করবে কোম্পানিটি।

সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার