আইপিডিসি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর,২০২২) জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল
অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ।
অর্থসংবাদ/এসএম