জমি কিনবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ১২.৮৯ ডেসিমেল জমি কিনবে। জমি কিনতে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ব্যয় হবে ৭৫ কোটি টাকা। এটি গুলশান-২, প্লট-৩৬, রোড-৪৬ এ অবস্থিত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি) সম্মতি নিয়ে কোম্পানিটি জমি কিনতে পারবে।
অর্থসংবাদ/এসএম