চাঁদপুরের হাইমচরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

চাঁদপুরের হাইমচরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে চাঁদপুর জেলার হাইমচর আলগী বাজারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। সোমবার (২৪ আগস্ট) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসাইন। এ সময় প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, করোনাভাইরাসের এই মহামারির শুরুর সময় থেকেই এনআরবিসি ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশে আছে। তিনি দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষকদের ঋণ দেয়ার ক্ষেত্রে এনআরবিসি ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের এফআই এন্ড এডিসি বিভাগের প্রধান কাজী শাফায়েত কবির কানন, মতলব শাখার প্রধান মোহাম্মদ ফারুক হোসেন, হাইমচর উপশাখার ইনচার্জ মো. তানভীরুল হাসান সহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘‘এনআরবিসি প্লানেট’’। এছাড়া গ্রাহক সহজেই তার একাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি