Ortho Songbad আর্কাইভ

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৮৬ ডেসিমেল জমি কিনবে। এতে মোট ২ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। এই জমি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত। কোম্পানিটির বিস্কুট এবং কনফেকশনারি ইউনিটের পিছনে অবস্থিত।

এছাড়া, রেজিস্ট্রেশন চার্জ ও অন্যান্য খরচসহ কোম্পানিটির আরও ২৮ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা ব্যয় হবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার