চিকিৎসা সেবায় দুই হাসপাতালের পাশে দাঁড়ালো সিএসই

চিকিৎসা সেবায় দুই হাসপাতালের পাশে দাঁড়ালো সিএসই
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই যাবৎ প্রতিষ্ঠানগুলো মানুষের সেবায় কাজ করে আসছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এই হাসপাতালগুলোর চিকিৎসা সেবার কাজকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে রোগীদের সেবার জন্য ”হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন প্রদান করেছে।

সিএসইর চট্টগ্রামসস্থ প্রধান কার্যালয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৫টি ”হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে ১টি ”হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এতে অনলাইন মিটিং ব্যবস্থা (জুম) এর মাধ্যমে সিএসইর বোর্ড সদস্যগণ অংশগ্রহন করেন ।

দুটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ড: রাজিব পালিত-কে এবং চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এর জেনারেল সেক্রেটারী প্রো: জাহাঙ্গীর চেীধুরী কে মেশিন হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এসময় সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন,  সিএসই তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অতীতেও যেমন আপনাদের পাশে ছিল ,এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এর ইসি মেম্বার রাকিবুল ইসলাম, সিএসই এর চীফ রেগুলেটরী অফিসার মো: শামসুর রহমান, জেনারেল ম্যানেজার গোলাম ফারুক এবং সিএসই’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন ।

এতে অনলাইন মিটিং ব্যবস্থা (জুম) এর মাধ্যমে আরো অংশগ্রহণ করেন সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম , পরিচালক সোহেল মোহাম্মদ শাকুর, পরিচালক  মো: লিয়াকত হোসেন চেীধুরী,শাহজাদা মাহমুদ চেীধুরী

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি