Ortho Songbad আর্কাইভ

প্রচারণা বহর থেকে বিএনপি নেওয়াজ গ্রেপ্তার

প্রচারণা বহর থেকে বিএনপি নেওয়াজ গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি নেওয়াজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি। সন্ধ্যা সাতটার দিকে লালবাগ কেল্লার গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নেওয়াজ আলীর ভাই ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নেওয়াজ আলী ঢাকা দক্ষিণ সিটির ২৩ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মীর আশরাফ আলী আজমের ভাই।

মুল সাইট থেকে

পুজিবাজার