Ortho Songbad আর্কাইভ

জিকিউ বলপেনের জমি বিক্রির ঘোষণা

জিকিউ বলপেনের জমি বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেনের পরিচালনা পর্ষদ ব্যাংকের দায় মেটাতে অব্যবহৃত জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৭.৬৭ কাঠা জমি বিক্রি করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির এই জমি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। কোম্পানিটির জমির মূল্য ৩ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা। জমি বিক্রয়ের টাকা দিয়ে কোম্পানিটি সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ১৬ লাখ টাকার দায় মেটাবে।

আর বাকী টাকা কোম্পানিটির অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করা হবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার