Ortho Songbad আর্কাইভ

ইউনিলিভারের লভ্যাংশ ঘোষণা বিকালে

ইউনিলিভারের লভ্যাংশ ঘোষণা বিকালে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার লিমিটেডের পর্ষদ সভা আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার