Ortho Songbad আর্কাইভ

নাম পরিবর্তন করল এমজেএল বিডি

নাম পরিবর্তন করল এমজেএল বিডি
পুঁজিবাজারের তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ লিমিটেডের (এমজেএল বিডি) পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির এ সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্মতি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে ‘এমজেএল বাংলাদেশ পিএলসি’ হবে।

আগামী রোববার (১২ মার্চ) থেকে কোম্পানিটি এমজেএল বাংলাদেশ পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার