Ortho Songbad আর্কাইভ

কেয়া কসমেটিক্সে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

কেয়া কসমেটিক্সে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
কেয়া কসমেটিক্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে মাস্টার্স পাস। তবে পদ সংশ্লিষ্ট কাজে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ৩৫-৪০ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য ইনসেন্টিভ, টিএ, ডিএ, মোবাইল বিল, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল, ২০২৩

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার