লেক্সকো লিমিটেডের এমডি-সচিবসহ পরিচালকদেরকে জরিমানা

লেক্সকো লিমিটেডের এমডি-সচিবসহ পরিচালকদেরকে জরিমানা
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা জরিমানা করেছে। বুধবার কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগের উপস্থাপিত নথিতে লেক্সকো লিমিটেড কতৃক সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি উল্লেখ করা হয়েছে। কোম্পানি ৩০ জুন, ২০১৮ ও ৩০ জুন, ২০১৯ এর নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ এর ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০১৯ এর ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এবং নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে। সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন সভায় লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন