ইমাম বাটনের উৎপাদন বন্ধ
দীর্ঘদিন ধরে ব্যবসায় লোকসানে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ক্রেতাদের ক্রয়াদেশ না থাকার কারণে কোম্পানি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইমাম বাটন কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন, পর্যাপ্ত আয়ের অভাবে ২০১১ সাল থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে। এছাড়া বিক্রি স্বল্পতার কারণে উৎপাদন সক্ষমতার সন্তোষজনক ব্যবহার করা যাচ্ছে না।
এরই ধারাবাহিকতায় করোনা মহামারিতে বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যে কারনে চলতি বছরের এপ্রিল মাস থেকে উৎপাদন বন্ধ রয়েছে।