দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। আর ৪ দশমিক ৭৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি, ন্যাশনাল ফিড মিলস, বেঙ্গল উইন্ডসোর, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন