দরপতনের নেতৃত্বে মুন্নু অ্যাগ্রো

দরপতনের নেতৃত্বে মুন্নু অ্যাগ্রো
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ মার্চ) মুন্নু অ্যাগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪৪ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯৫৬ টাকায়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর আজ ৩৩ টাকা বা ৪ দশমিক ২১ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর কমেছে ১১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ০৬ শতাংশ।

ডিএসইতে মঙ্গলবার দরপতনের তালিকার শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মেট্রোস্পিনিং, লিগ্যাসি ফুটওয়্যার, এডিএন টেলিকম, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বিডি ওয়েল্ডিং এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন