Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতন মেট্রো স্পিনিংয়ের

সর্বোচ্চ দরপতন মেট্রো স্পিনিংয়ের
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১০টির দরপতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে মেট্রো স্পিনিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৪৮ শতাংশ। আর ৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু এগ্রো, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা পেট, সী পার্ল বিচ, জিল বাংলা সুগার এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার