Ortho Songbad আর্কাইভ

রোববার স্পট মার্কেট যাচ্ছে দুই কোম্পানি

রোববার স্পট মার্কেট যাচ্ছে দুই কোম্পানি
রেকর্ড ডেটের আগে আগামী রোববার (১৯ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী সোমবার (২০ মার্চ)। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার