Ortho Songbad আর্কাইভ

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৮৫ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৫৯ শতাংশ। আর ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সকোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার